তোমার সুর শুনায়ে

দেখা হয়েছে: 53

Bangla Lyrics

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও
সে ঘুম আমার রমণীয়–
জাগরণের সঙ্গিনী সে,
তারে তোমার পরশ দিয়ো।।

অন্তরে তার গভীর ক্ষুধা,
গোপনে চায় আলোকসুধা,
আমার রাতের বুকে সে যে
তোমার প্রাতের আপন প্রিয়।।

তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে,
তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে।
নীরব তোমার চরণধ্বনি শুনায় তারে আগমনী,
সন্ধ্যবেলার কুঁড়ি তারে সকালবেলায় তুলে নিয়ো।।

Transliteration in English

tomar sur shunaye je ghum bhangao
se ghum amar ramniy–
jagarner sanggini se,
tare tomar parash diyo।।
ontre tar gabhir kshudha,
gopne chay aloksudha,
amar rater buke se je
tomar prater apan priy।।
tari lagi akash ranga adhar-bhanga orunrage,
tari lagi pakhir gane nabin ashar alap jage।
nirab tomar charanadhbni shunay tare agamni,
sandhjbelar kuri tare sakalbelay tule niyo।।