ও বন্ধুরে প্রাণ বন্ধুরে
দেখা হয়েছে: 1.3K
Bangla Lyrics
ও বন্ধুরে প্রাণ বন্ধুরে
কবে যাব তোমার বাড়ি
পিন্দিয়া গোলাপী শাড়ি
টিকলি মাথায় ঘুমটা দিয়া রে।।
আমি বধু সেজে বসে আছি
তোমার পথ চেয়ে
তুমি আসবে কবে বাজবে সানাই
যাবে আমায় নিয়ে।
সয়না আমার সয়না যে আর
পারি না পারি না যে আর
থাকতে একা ঘরে, থাকতে একা ঘরে।।
আমি স্বপ্ন দেখি ফুল সজ্জা
লজ্জাতে যাই মরে
তুমি জড়িয়ে আছ বুকে আমায়
সারাটি রাত ধরে।
দিন কাটে না রাত কাটে না
কোন কাজে মন লাগে না
বাঁচবো কেমন করে, বাঁচবো কেমন করে।।
Transliteration in English
o bandhure pran bandhure kabe jab tomar bari pindiya golapi shari tikli mathay ghumta diya re।। ami badhu seje base achi tomar path cheye tumi asbe kabe bajbe sanai jabe amay niye। sayna amar sayna je ar pari na pari na je ar thakte eka ghare, thakte eka ghare।। ami sbapn dekhi phul sajja lajjate jai mare tumi jariye ach buke amay sarati rat dhare। din kate na rat kate na kon kaje man lage na bachbo keman kare, bachbo keman kare।।