বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রানের দাম
দেখা হয়েছে: 678
Bangla Lyrics
বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রানের দাম।
জীবন দিয়ে রাখবো দেশের স্বাধীনতার মান।
বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রানের দাম।।
নদীর যেমন স্রোতের ধারা পাখির যেমন গান
ফুলের যেমন অতুল সুবাস স্বপ্ন অফুরান
বাংলাদেশের মাটি আমার তেমনি আপন প্রান
জীবন দিয়ে রাখবো দেশের স্বাধীনতার মান।
বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রানের দাম।।
শিশুর যেমন কলহাসি স্নিগ্ধ অমলিন
তরুন প্রানে প্রেমের পরশ যেমন বাজায় বীণ
বাংলাদেশের আলো হাওয়ায় তেমনি আমার প্রান
জীবন দিয়ে রাখবো দেশের স্বাধীনতার মান।
বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রানের দাম।।
Transliteration in English
bangladesher sbadhinta laksh praner dam। jiban diye rakhbo desher sbadhintar man। bangladesher sbadhinta laksh praner dam।। nadir jeman sroter dhara pakhir jeman gan phuler jeman otul subas sbapn ophuran bangladesher mati amar temni apan pran jiban diye rakhbo desher sbadhintar man। bangladesher sbadhinta laksh praner dam।। shishur jeman kalhasi snigdh omlin tarun prane premer parash jeman bajay bin bangladesher alo haoay temni amar pran jiban diye rakhbo desher sbadhintar man। bangladesher sbadhinta laksh praner dam।।