কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়
দেখা হয়েছে: 47
Bangla Lyrics
কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।
দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়॥
মাঠে মাঠে পুলক লাগে ছায়ানটের নৃত্যরাগে,
শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়॥
কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানে
লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে।
মেঘে অধীর আকাশ কেন ডানা-মেলা গরুড় যেন–
পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়॥
Transliteration in English
kon khepa shraban chute el ashbinerai anginay। duliye jata ghanaghta pagal haoar gan se gay॥ mathe mathe pulak lage chayanter nritjrage, sharaৎ-rabir sonar alo udas haye miliye jay॥ ki katha se balte el bhara ksheter kane kane lutiye-para kiser kadan utheche aj nabin dhane। meghe odhir akash ken dana-mela garur jen– path-bhola ek pathik ese pather bedan anal dharay॥