খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে

দেখা হয়েছে: 27

Bangla Lyrics

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে ।
একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধার মনে ।
বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে ।’
খাঁচার পাখি বল, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে ।’
বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব ।’
খাঁচার পাখি বলে, ‘হায়, আমি কেমনে বাহিরিব ।’
বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত,
খাঁচার পাখি গাহে শিখানো বুলি তার- দোঁহার ভাষা দুইমত ।
বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি ।’
খাঁচার পাখি বলে, ‘বনের পাখি ভাই, খাঁচার গান লহো শিখি ।’
বনের পাখি বলে, ‘না, আমি শিখানো গান নাহি চাই ।’
খাঁচার পাখি বলে, ‘হায়, আমি কেমনে বনগান গাই ।’
বনের পাখি বলে, ‘আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার ।’
খাঁচার পাখি বলে, ‘খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারি ধার ।’
বনের পাখি বলে, ‘আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে ।’
খাঁচার পাখি বলে, ‘নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে ।’
বনের পাখি বলে, ‘না, সেথা কোথায় উড়িবারে পাই !’
খাঁচার পাখি বলে, ‘হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই ।’
এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায় ।
খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চায় ।
দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায় ।
দুজনে একা একা ঝাপটি মরে পাখা- কাতরে কহে, ‘কাছে আয় !’
বনের পাখি বলে, ‘না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার !’
খাঁচার পাখি বলে, ‘হায়, মোর শকতি নাহি উড়িবার ।’

Transliteration in English

khachar pakhi chil sonar khachatite, baner pakhi chil bane ।
ekda ki kariya milan hal dohe, ki chil bidhar mane ।
baner pakhi bale, ‘khachar pakhi bhai, banete jai dohe mile ।’
khachar pakhi bal, ‘baner pakhi ay, khachay thaki niribile ।’
baner pakhi bale, ‘na, ami shikle dhara nahi dib ।’
khachar pakhi bale, ‘hay, ami kemne bahirib ।’
baner pakhi gahe bahire basi basi baner gan chil jat,
khachar pakhi gahe shikhano buli tar- dohar bhasha duimat ।
baner pakhi bale, ‘khachar pakhi bhai, baner gan gao dekhi ।’
khachar pakhi bale, ‘baner pakhi bhai, khachar gan laho shikhi ।’
baner pakhi bale, ‘na, ami shikhano gan nahi chai ।’
khachar pakhi bale, ‘hay, ami kemne bangan gai ।’
baner pakhi bale, ‘akash ghan nil kothao badha nahi tar ।’
khachar pakhi bale, ‘khachati paripati keman dhaka chari dhar ।’
baner pakhi bale, ‘apna chari dao megher majhe ekebare ।’
khachar pakhi bale, ‘nirala kone base badhiya rakho apnare ।’
baner pakhi bale, ‘na, setha kothay uribare pai !’
khachar pakhi bale, ‘hay, meghe kothay basibar thai ।’
emni dui pakhi dohare bhalobase, tabuo kache nahi pay ।
khachar phake phake parshe mukhe mukhe, nirbe chokhe chay ।
dujne keh kare bujhite nahi pare, bujhate nare apnay ।
dujne eka eka jhapti mare pakha- katre kahe, ‘kache ay !’
baner pakhi bale, ‘na, kabe khachay rudhi dibe dbar !’
khachar pakhi bale, ‘hay, mor shakti nahi uribar ।’