তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে

দেখা হয়েছে: 41

Bangla Lyrics

তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে
তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে।।
তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে,
সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে।।
ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া।
তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো–
আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেয়ে বেয়ে

Transliteration in English

tumi khushi thak amar pane cheye cheye
tomar anginate berai jakhan geye geye।।
tomar parash amar majhe sure sure buke baje,
sei anand nachay chand bishbbhuban cheye cheye।।
phire phire chittbinay dao je nara,
gunjriya gunjriya dey se sara।
tomar adhar tomar alo dui amare lagal bhalo–
amar hasi beray bhasi tomar hasi beye beye