খোদার প্রেমের শরাব পিয়ে
দেখা হয়েছে: 155
Bangla Lyrics
খোদার প্রেমের শরাব পিয়ে
বেহুঁশ হয়ে রই পড়ে
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ
এল যে এই পথ ধরে।।
দুনিয়াদারীর শেষে আমার
নামাজ রোজার বদলাতে
চাই না বেহেশত খোদার কাছে
নিত্য মোনাজার করে।।
কায়েস যেমন লায়লী লাগি’
লভিল মজনু খেতাব
যেমন ফরহাদ শিরীর প্রেমে
হ’ল দিওয়ানা বেতাব
বে-খুদীতে মশগুল আমি
তেম্ খোদার তরে।।
পুড়ে মরার ভয় না রাখে
পতঙ্গ আগুনে ধায়
সিন্ধুতে মেটে না তৃষ্ণা
চাতক বারি বিন্দু চায়
চকোর চাহে চাঁদের সুধা
চাঁদ সে আসমানে কোথায়
সুরুয থাকে কোন্ সুদূরে
সূর্যমুখী তারেই চায়
তেমনি আমি চাহি খোদায়
চাহিনা হিসাব করে।।
Transliteration in English
khodar premer sharab piye behush haye rai pare chere masjid amar murshid el je ei path dhare।। duniyadarir sheshe amar namaj rojar badlate chai na beheshat khodar kache nitj monajar kare।। kayes jeman layli lagi’ labhil majnu khetab jeman pharhad shirir preme h’l dioana betab be-khudite mashgul ami tem khodar tare।। pure marar bhay na rakhe patangg agune dhay sindhute mete na trishna chatak bari bindu chay chakor chahe chader sudha chad se asmane kothay suruj thake kon sudure surjmukhi tarei chay temni ami chahi khoday chahina hisab kare।।