চক্ষে আমার তৃষ্ণা

দেখা হয়েছে: 97

Bangla Lyrics

চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।

আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে।।

ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়–

অবগুণ্ঠন যায় যে উড়ে।।

যে-ফুল কানন করত আলো

কালো হয়ে সে শুকাল।

ঝরনারে কে দিল বাধা– নিষ্ঠুর পাষাণে বাঁধা

দুঃখের শিখরচূড়ে।।

Transliteration in English

chakshe amar trishna, ogo trishna amar baksh jure।
ami brishtibihin boishakhi din, santape pran jay je pure।।
jhar utheche tapt haoay, manke sudur shunje dhaoay–
obgunthan jay je ure।।
je-phul kanan karat alo
kalo haye se shukal।
jharnare ke dil badha– nishthur pashane badha
duhkher shikharchure।।