আমি অকৃতী অধম বলেও তো কিছু
দেখা হয়েছে: 706
Bangla Lyrics
(আমি) অকৃতী অধম ব’লেও তো, কিছু
কম ক’রে মোরে দাও নি
যা’ দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাওনি।
(তব) আশীষ-কুসুম ধরি নাই শিরে
পায়ে দ’লে গেছি, চাহি নাই ফিরে
তবু দয়া ক’রে কেবলি দিয়েছ
প্রতিদান কিছু চাওনি।
(আমি) ছুটিয়া বেড়াই জানিনা কি আশে
সুধা-পান ক’রে, মরি গো পিয়াসে
তবু, যাহা চাই সকলি পেয়েছি
তুমি তো কিছুই পাওনি
(আমায়) রাখিতে চাও গো, বাঁধনে আঁটিয়া
শতবার যাই বাঁধন কাটিয়া
ভাবি, ছেড়ে গেছ, – ফিরে চেয়ে দেখি
এক পা-ও ছেড়ে যাওনি
Transliteration in English
(ami) okriti odham b’leo to, kichu kam k’re more dao ni ja’ diyech, tari ojogj bhabiya kereo to kichu naoni। (tab) ashish-kusum dhari nai shire paye d’le gechi, chahi nai phire tabu daya k’re kebli diyech pratidan kichu chaoni। (ami) chutiya berai janina ki ashe sudha-pan k’re, mari go piyase tabu, jaha chai sakli peyechi tumi to kichui paoni (amay) rakhite chao go, badhne atiya shatbar jai badhan katiya bhabi, chere gech, – phire cheye dekhi ek pa-o chere jaoni
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি অকৃতী অধম বলেও তো কিছু” গানটি কে গেয়েছেন?
“আমি অকৃতী অধম বলেও তো কিছু” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমি অকৃতী অধম বলেও তো কিছু” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি রজনীকান্ত সেন।
“আমি অকৃতী অধম বলেও তো কিছু” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি অকৃতী অধম বলেও তো কিছু” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।