কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-

দেখা হয়েছে: 30

Bangla Lyrics

কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি–
একলা ঘাটে রইব না গো পড়ি ॥
আমার সুরের রসিক নেয়ে
তারে ভোলাব গান গেয়ে,
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি ॥
পার হব কি নাই হব তার খবর কে রাখে–
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে।
ওগো তোমরা মিছে ভাব’,
আমি যাবই যাবই যাব–
ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি ॥

রাগ: খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ ফাল্গুন, ১৩৩০
রচনাস্থান: কলকাতা

Transliteration in English

kanthe nilem gan, amar shesh paranir kari–
ekla ghate raib na go pari ॥
amar    surer rasik neye
tare    bholab gan geye,
parer kheyay sei bharsay chari ॥
par hab ki nai hab tar khabar ke rakhe–
durer haoay dak dil ei surer paglake।
ogo   tomra miche bhab’,
ami   jabai jabai jab–
bhangal duyar, katal daradri ॥
rag: khambaj-baul
tal: dadra
rachnakal (banggabd): 24 phalgun, 1330
rachnasthan: kalkata

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-” গানটি কে গেয়েছেন?
“কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাসদেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-” গানের গীতিকার ও সুরকার কে?
“কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-” কোন বিভাগের গান?
“কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি-” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।