বৃষ্টি শেষের হাওয়া কিসের খোঁজে
দেখা হয়েছে: 132
Bangla Lyrics
বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে।
গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে বুকের শিরে শিরে।।
অলখ তারে বাঁধা অচিন বীণা
ধরার বক্ষে রহে নিত্য লীনা– এই হাওয়া
কত যুগের কত মনের কথা বাজায় ফিরে ফিরে।।
ঋতুর পরে ঋতু ফিরে আসে বসুন্ধরার কূলে
চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে ফুলের পরে ফুলে।
গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে– এই হাওয়া
ধরার কণ্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে।।
Transliteration in English
brishtishesher haoa kiser khoje baiche dhire dhire। gunjriya ken beray o je buker shire shire।। olakh tare badha ochin bina dharar bakshe rahe nitj lina– ei haoa kat juger kat maner katha bajay phire phire।। ritur pare ritu phire ase basundhrar kule chihn pare baner ghase ghase phuler pare phule। ganer pare gane tari sathe kat surer kat je har gathe– ei haoa dharar kanth banir baranmalay sajay ghire ghire।।