জীবনমরণের সীমানা ছাড়ায়ে

দেখা হয়েছে: 23

Bangla Lyrics

জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ॥
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ॥
নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।
আজি এ কোন্‌ গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নাবিয়া!
ভুবন মিলে যায় সুরের রণনে,
গানের বেদনায় যাই যে হারায়ে ॥

Transliteration in English

jibanamarner simana charaye,
bandhu he amar, rayech daraye ॥
e mor hridyer bijan akashe
tomar mahasan alote dhaka se,
gabhir ki ashay nibir pulke
tahar pane chai du bahu baraye ॥
nirab nishi tab charan nichaye
adhar-keshbhar diyeche bichaye।
aji e kon gan nikhil plabiya
tomar bina hate asil nabiya!
bhuban mile jay surer ranne,
ganer bednay jai je haraye ॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“জীবনমরণের সীমানা ছাড়ায়ে” গানটি কে গেয়েছেন?
“জীবনমরণের সীমানা ছাড়ায়ে” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাসদেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“জীবনমরণের সীমানা ছাড়ায়ে” গানের গীতিকার ও সুরকার কে?
“জীবনমরণের সীমানা ছাড়ায়ে” কোন বিভাগের গান?
“জীবনমরণের সীমানা ছাড়ায়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।