তুমি জানো, ওগো অন্তর্যামী,
দেখা হয়েছে: 48
Bangla Lyrics
তুমি জানো, ওগো অন্তর্যামী,
পথে পথেই মন ফিরালেম আমি ॥
ভাবনা আমার বাঁধল নাকো বাসা,
কেবল তাদের স্রোতের ‘পরেই ভাসা–
তবু আমার মনে আছে আশা,
তোমার পায়ে ঠেকবে তারা স্বামী ॥
টেনেছিল কতই কান্নাহাসি,
বারে বারেই ছিন্ন হল ফাঁসি।
ধায় সবাই হতভাগ্য ব’লে,
“মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে।’
জানি জানি নামবে তোমার কোলে
আপনি যেথায় পড়বে মাথা নামি ॥
Transliteration in English
tumi jano, ogo ontrjami, pathe pathei man phiralem ami ॥ bhabna amar badhal nako basa, kebal tader sroter ‘parei bhasa– tabu amar mane ache asha, tomar paye thekbe tara sbami ॥ tenechil katai kannahasi, bare barei chinn hal phasi। dhay sabai hatbhagj b’le, “matha kothay rakhbi sandhja hale।’ jani jani nambe tomar kole apni jethay parbe matha nami ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তুমি জানো, ওগো অন্তর্যামী,” গানটি কে গেয়েছেন?
“তুমি জানো, ওগো অন্তর্যামী,” গানটির শিল্পী: শ্রাবণী সেন। শ্রাবণী সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তুমি জানো, ওগো অন্তর্যামী,” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“তুমি জানো, ওগো অন্তর্যামী,” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি জানো, ওগো অন্তর্যামী,” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।