যদি এখানো আমাকে শুধু ভালোলাগে

দেখা হয়েছে: 23

শিল্পী: মান্না দেবিভাগ: আধুনিক

Bangla Lyrics

যদি এখানো আমাকে শুধু ভালোলাগে
ভালো না বাসো মন্দ কি?
চোরা চাউনিতে যদি দূর থেকে দেখ, কাছে না আসো
বেশ বেশ তাইবা মন্দ কি।।

যদি ও মুখের ভার পাথর করে
ঘোরো-ফেরো সারাদিন নিজের ঘরে
যদি চোখের তারায় শুধু হাসো একবার
মুখে না হাসো মন্দ কি?

তোমার জানলার পর্দাটা বাতাস উড়িয়ে নিয়ে পালায় যখন
আমার এ ঘর থেকে তোমার ঘরটা দেখি ভরিয়ে নয়ন।

দেখি আয়নার সামনেতে দাঁড়িয়ে থেকে
কাউকে না দেখে শুধু দেখ নিজেকে
যদি আমাকে ভাসাও আরো স্বপ্নে তোমার
নিজে না ভাসো মন্দ কি?

Transliteration in English

jadi ekhano amake shudhu bhalolage
bhalo na baso mand ki?
chora chaunite jadi dur theke dekh, kache na aso
besh besh taiba mand ki।।
jadi o mukher bhar pathar kare
ghoro-phero saradin nijer ghare
jadi chokher taray shudhu haso ekbar
mukhe na haso mand ki?
tomar janlar pardata batas uriye niye palay jakhan
amar e ghar theke tomar gharta dekhi bhariye nayan।
dekhi aynar samnete dariye theke
kauke na dekhe shudhu dekh nijeke
jadi amake bhasao aro sbapne tomar
nije na bhaso mand ki?