দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে
দেখা হয়েছে: 112
Bangla Lyrics
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে
গানের পরশ প্রাণে এল, আপনি তুমি রইলে দূরে।।
শুধাই যত পথের লোকে “এই বাঁশিটি বাজালো কে”
নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে।।
এখন আকাশ ম্লান হল, ক্লান্ত দিবা চক্ষু বোজে
পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে।
বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহো আসন পেতে–
তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে।।
Transliteration in English
diner belay bashi tomar bajiyechile onek sure ganer parash prane el, apni tumi raile dure।। shudhai jat pather loke “ei bashiti bajalo ke” nanan name bholay tara, nanan dbare berai ghure।। ekhan akash mlan hal, klant diba chakshu boje pathe pathe pherao jadi marab tabe mithja khoje। bahir chere bhitrete apni laho asan pete– tomar bashi bajao asi amar praner ontahpure।।