সোনার বাংলা
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
উপর দিকে ছুঁড়লে থুতু
নিজের গায়েই পড়ে
গাইছো গীবত কার কাছে
যা ঘট্ছে তোমার ঘরে
গর্বটুকু তোমার হলে
লজ্জাটুকু কার ?
মিছেই কেবল ঠুন্কো
স্বাধীনতার অহংকার
সোনার বাংলা সোনার হলে
সে বাংলা তোমার
সোনার গায়ে ধরলে পচন
কে নেবে তার ভার ?
এই মাটিতেই জন্ম তোমার
এই মাটিতেই ভিটা
এই মাটিতেই এই জীবনের
এতটা পথ হাঁটা
এখান থেকেই জীবনটাকে
অল্প করে চেনা
এখান থেকেই চাঁদ সূর্যের
সঙ্গে জানাশোনা
মানচিত্রের কণায় কণায়
তোমার অধিকার
সুখটা যদি করলে বরণ
দুঃখটুকু কার ?
বলি বাংলা মায়ের ওপর
তুলে নাওনা অধিকার
লজ্জা কিংবা গর্ব কিছুই
থাকলো না তোমার
শত্রুর বুক ঝাঁঝরা করে
আনলো যে বিজয়
গর্ব ভরে দিলে তুমি
তাঁদের পরিচয়
তোমার পাকা ধানে
আজকে যখন মই দিয়েছে কে
তুমি দিচ্ছো গালি যাকে আহা
তোমারই ভাই সে
আজ ঘরের শত্রু বিভীষণে
ফসলহীনা মাটি
দিচ্ছো গালি ভাবছো আহা
তুমি’ই শুধু খাঁটি
খাঁটি’ই যদি হবে তবে
খাদটাকে দূর করো
সব আগাছা দূর করতে
আবার লাঙ্গল ধরো
নিজের মাটি নিজের ভাষা
নিজের আকাশ চাঁদ
বুক পেতে তো নিয়েছো
যা কিছু আশীর্বাদ
অভিশাপের বেলায়
তোমার রাস্তা মেপে নিলে
প্রশ্ন আমার এই মাটিকে
কতটুকু দিলে ?
পরের ধনের পোদ্দারিতে
হয়েছো ওস্তাদ
তুমি এবং তোমরা ডোবাও
আমার মায়ের জাত
পরের ভিটায় বসত করো
এতই যদি ঘৃণা
খেয়ে প’রে বাঁচবে আমার
বাংলা তুমি বিনা
Transliteration in English
upar dike churle thutu nijer gayei pare gaicho gibat kar kache ja ghatche tomar ghare garbtuku tomar hale lajjatuku kar ? michei kebal thunko sbadhintar ohangkar sonar bangla sonar hale se bangla tomar sonar gaye dharle pachan ke nebe tar bhar ? ei matitei janm tomar ei matitei bhita ei matitei ei jibner etta path hata ekhan thekei jibantake olp kare chena ekhan thekei chad surjer sangge janashona manchitrer kanay kanay tomar odhikar sukhta jadi karle baran duhkhtuku kar ? bali bangla mayer opar tule naona odhikar lajja kingba garb kichui thaklo na tomar shatrur buk jhajhra kare anlo je bijay garb bhare dile tumi tader parichay tomar paka dhane ajke jakhan mai diyeche ke tumi dichcho gali jake aha tomarai bhai se aj gharer shatru bibhishne phasalhina mati dichcho gali bhabcho aha tumi’i shudhu khati khati’i jadi habe tabe khadtake dur karo sab agacha dur karte abar langgal dharo nijer mati nijer bhasha nijer akash chad buk pete to niyecho ja kichu ashirbad obhishaper belay tomar rasta mepe nile prashn amar ei matike kattuku dile ? parer dhaner poddarite hayecho ostad tumi ebang tomra dobao amar mayer jat parer bhitay basat karo etai jadi ghrina kheye p’re bachbe amar bangla tumi bina