আমার আছে রাজপ্রাসাদ

দেখা হয়েছে: 101

শিল্পী: সায়ানঅ্যালবাম: আবার তাকিয়ে দ্যাখসুরকার: সায়ানগীতিকার: সায়ানবিভাগ: বিবিধ

Bangla Lyrics

আমার আছে রাজপ্রাসাদ
তোমার আছে পথ
চলতে গেলে দুই পা তোমার
আমার সোনার রথ
আমি থাকি রাজপ্রাসাদে
তুমি থাকো পথে
কে মেপেছে কার ঘুমটা
গভীর বেশী রাতে ?

তোমার কেমন যেখানে রাত
সেইখানে কাত
আমি যদি পথে ঘুমাই
যাবে যাবে জাত
তুমি কেমন পথের ধারে
পা ছড়িয়ে বসো
ঘরের ভেতর আমায় দেখে
মনে মনে হাসো

আমার আছে অনেক কিছুই
সোজা কথায় টাকা
তোমার আছে উপর নীচে
চারিপাশে ফাঁকা
আমার আছে যা আছে তা
হারিয়ে ফেলার ভয়
নিশিদিন থাকি কেবল
তার’ই পাহারায়

আমার পরিচয় আসলে
আমি দারোয়ান
প্রাণপণে পাহারা দেই
মান সম্মান
তুমি চলো রাজার মতন ..
চলো ঝাড়া গায়ে
পৃথিবীকে মাড়িয়ে যাও
উলঙ্গ দু’পায়ে

আছে কিছু বিজ্ঞ লোক
জ্ঞানী মানী গুণী
তোমাকে ডাকলো গরীব
আর আমকে ধনী
আমি বলি আসলে সব
শব্দের খেলা
তোমার আমার দু’জনারই ..
যায় কেটে বেলা

তারা যেন ধরেই নিল
তুমি বড় দুখী
পণ করেছে করবে তোমায়
আমার মতন সুখী
সুখী আমি সেসব দেখে
হাসি মনে মনে
বলি অভিধানে শব্দগুলোর
বদল করো মানে।।

Transliteration in English

amar ache rajprasad
tomar ache path
chalte gele dui pa tomar
amar sonar rath
ami thaki rajprasade
tumi thako pathe
ke mepeche kar ghumta
gabhir beshi rate ?
tomar keman jekhane rat
seikhane kat
ami jadi pathe ghumai
jabe jabe jat
tumi keman pather dhare
pa chariye baso
gharer bhetar amay dekhe
mane mane haso
amar ache onek kichui
soja kathay taka
tomar ache upar niche
charipashe phaka
amar ache ja ache ta
hariye phelar bhay
nishidin thaki kebal
tar’i paharay
amar parichay asle
ami daroan
pranapne pahara dei
man samman
tumi chalo rajar matan ..
chalo jhara gaye
prithibike mariye jao
ulangg du’paye
ache kichu bigy lok
gyani mani guni
tomake daklo garib
ar amke dhani
ami bali asle sab
shabder khela
tomar amar du’janarai ..
jay kete bela
tara jen dharei nil
tumi bar dukhi
pan kareche karbe tomay
amar matan sukhi
sukhi ami sesab dekhe
hasi mane mane
bali obhidhane shabdgulor
badal karo mane।।