বেলা গেল তোমার পথ চেয়ে।

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বেলা গেল তোমার পথ চেয়ে।

শূন্য ঘাটে একা আমি, পার ক’রে লও খেয়ার নেয়ে ॥

ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি,

সন্ধ্যাবায়ে শ্রান্তকায়ে ঘুমে নয়ন আসে ছেয়ে ॥

ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যাদীপ জ্বলিল রে,

আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির-’পরে।

এসো এসো শ্রান্তিহরা, এসো শান্তি-সুপ্তি-ভরা,

এসো এসো তুমি এসো, এসো তোমার তরী বেয়ে ॥

Transliteration in English

bela gel tomar path cheye।
shunj ghate eka ami, par k’re lao kheyar neye ॥
bhenge elem khelar bashi, chukiye elem kanna hasi,
sandhjabaye shrantkaye ghume nayan ase cheye ॥
o parete ghare ghare sandhjadip jbalil re,
artir shangkh baje sudur mandir-’pare।
eso eso shrantihra, eso shanti-supti-bhara,
eso eso tumi eso, eso tomar tari beye ॥