শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব’লে

দেখা হয়েছে: 57

Bangla Lyrics

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব’লে॥

সময় পাবে না আর, নামিছে অন্ধকার,

গোধুলিতে আলো-আঁধারে

পথিক যে পথ ভোলে॥

পশ্চিমগগনে ওই দেখা যায় শেষ রবিরেখা,

তমাল-অরণ্যে ওই শুনি শেষ কেকা।

কে আমার অভিসারিকা বুঝি বাহিরিল অজানারে খুঁজি,

শেষবার মোর আঙিনার দ্বার খোলে॥

Transliteration in English

shesh ganerai resh niye jao chale,   shesh katha jao b’le॥
samay pabe na ar,   namiche ondhkar,
godhulite alo-adhare
pathik je path bhole॥
pashchimagagne oi dekha jay shesh rabirekha,
tamal-ornje oi shuni shesh keka।
ke amar obhisarika bujhi   bahiril ojanare khuji,
sheshbar mor anginar dbar khole॥