লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি

দেখা হয়েছে: 17

Bangla Lyrics

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি।।

চৈত্ররজনী আজ বসে আছি একা, পুন বুঝি দিল দেখা
বনে বনে তব লেখনীলীলার রেখা

নবকিশলয়ে গো কোন্‌ ভুলে এল
ভুলি তোমার পুরানো আখরগুলি।।

মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে-ভরা তোমারি নামের মতো।

কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী
মনে দিল আজি আনি
বিরহের কোন্‌ ব্যথাভরা লিপিখানি।

মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি
তোমার পুরানো আখরগুলি॥

Transliteration in English

likhan tomar dhulay hayeche dhuli
hariye giyeche tomar akharguli।।
choitrarajni aj base achi eka, pun bujhi dil dekha
bane bane tab lekhnililar rekha
nabkishalye go kon bhule el
bhuli tomar purano akharguli।।
mallika aji kanne kanne kat
sourbhe-bhara tomari namer mato।
komal tomar ongguli-chooa bani
mane dil aji ani
birher kon bjathabhra lipikhani।
madhbishakhay uthiteche duli duli
tomar purano akharguli॥