ভুল সবই ভুল

দেখা হয়েছে: 289

শিল্পী: এন্ড্রু কিশোরঅ্যালবাম: ভুল সবই ভুলবিভাগ: আধুনিক

Bangla Lyrics

জীবনের কাছে আমি দুটি হাত বাড়িয়ে
বুক ভরা ব্যাথা শুধু পেয়েছি
নিয়তির কাছে আমি কি যে পাপ করেছি
দুখের আগুনে শুধু জ্বলেছি
না পাওয়ার হাহাকার কেঁদে যায় নীরবে
সময়ের কাছে হার মেনেছি
ভুল সবই ভুল, আমার সবই ভুল।

সুখী মানুষের ভিড়ে অন্য মানুষ আমি
নেই তো আমার মিল কারো সাথে
যখন সবার মুখে সুখের হাসি ঝরে
অশ্রু তখন ঝরে আমারই চোখে
পৃথিবীর বুকে আজ আমি বড় একাকী
হারিয়ে গেছে সব কুল
ভুল সবই ভুল, আমার সবই ভুল।

যত অপরাধ হলে ক্ষমা পাওয়া যায়
হয়ত তার দোষ তারও বেশী
আমার ভালবাসা হয়েছে পরাজিত
তাই তো বারে বাবে শুধু হেরেছি
জীবনের কাছে আজ হয়ে গেছি ফেরারী
দিয়েছি ভুলেরই মাসুল
ভুল সবই ভুল, আমার সবই ভুল।

Transliteration in English

jibner kache ami duti hat bariye
buk bhara bjatha shudhu peyechi
niytir kache ami ki je pap karechi
dukher agune shudhu jbalechi
na paoar hahakar kede jay nirbe
samyer kache har menechi
bhul sabai bhul, amar sabai bhul।
sukhi manusher bhire onj manush ami
nei to amar mil karo sathe
jakhan sabar mukhe sukher hasi jhare
oshru takhan jhare amarai chokhe
prithibir buke aj ami bar ekaki
hariye geche sab kul
bhul sabai bhul, amar sabai bhul।
jat opradh hale kshama paoa jay
hayat tar dosh tarao beshi
amar bhalbasa hayeche parajit
tai to bare babe shudhu herechi
jibner kache aj haye gechi pherari
diyechi bhulerai masul
bhul sabai bhul, amar sabai bhul।