মন আমার দেড় ঘড়ি

দেখা হয়েছে: 1.2K

শিল্পী: ফকির আলমগীরবিভাগ: বাউল

Bangla Lyrics

একটি চাবি মাইরা দিলা ছাইড়া
জনম ভরি চলিতেছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।

থাকের একটা কেস বানাইয়া মেশিন দিলো তার ভিতর
ওরে রং বেরংয়ের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর।

ঘড়ির তিন পাটে তে গড়ন সারা
এই বয়লারের মেশিনের গড়া।
তিনশ ষাটটি ইশকুররম মারা ষোলজন পাহারা আছে।

ঘড়ি হেয়ার স্প্রিং ফ্যাপসা কেচিং লিভার হইলো কলিজায়
আর ছয়টি বলে
আজব কলে দিবানিশি প্রেম খেলায়।

ঘড়ি তিন কাটা বার জুয়েলে মিনিট কাটা হইলো দিলে
ঘন্টার কাটা হয় আক্কেলে
মনটারে সেকেন্ডে দিসে।

ঘড়ির কেসটা বত্রিশ চাকের, কলে কব্জা বেসুমার
দুইশো ছয়টা হাড়ের জোড়া, বাহাত্তর হাজারও তার।

ও মন, দেহঘড়ি চৌদ্দতলা, তার ভিতরে দশটি নালা,
একটা বন্ধ নয়টা খোলা গোপনে এক তালা আছে।

ঘড়ি দেখতে যদি হয় বাসনা
চলে যান ঘড়ির কাছে,
যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভিতর লুকাইছে,
ঘড়ির ভিতর লুকাইছে।

পর্দারও সত্তর হাজারে
তার ভিতলে লড়ে চড়ে
জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে।

ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন,
ওরে আমার মনবোকা,
বাউল রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা।

আমি যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
ঘড়ির জুয়েল বদলাইবো
কেমন যাই মিস্ত্ররীর কাছে?

মন আমার দেহঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্রী বানাইছে।
মন আমার দেহঘড়ি
একটি চাবি মাইরা দিলা ছাইড়া
জনম ভরি চলিতেছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।

Transliteration in English

ekti chabi maira dila chaira
janam bhari chaliteche।
man amar deh ghari sandhan kari
kon mistrri banaiyache।
thaker ekta kes banaiya meshin dilo tar bhitar
ore rang berangyer barnish kara dekhte ghari ki sundar।
gharir tin pate te garan sara
ei baylarer meshiner gara।
tinash shatti ishkuraram mara sholajan pahara ache।
ghari heyar spring phjapsa keching libhar hailo kalijay
ar chayti bale
ajab kale dibanishi prem khelay।
ghari tin kata bar juyele minit kata hailo dile
ghantar kata hay akkele
mantare sekende dise।
gharir kesta batrish chaker, kale kabja besumar
duisho chayta harer jora, bahattar hajarao tar।
o man, dehaghri chouddatla, tar bhitre dashti nala,
ekta bandh nayta khola gopne ek tala ache।
ghari dekhte jadi hay basna
chale jan gharir kache,
jar ghari se toiyar kare gharir bhitar lukaiche,
gharir bhitar lukaiche।
pardarao sattar hajare
tar bhitle lare chare
gyan nayan phutle pare dekhte parben chokher kache।
ostad alauddine bhebe balchen,
ore amar manboka,
baul rahman miyar karmdoshe hail na gharir dekha।
ami jadi ghari chinte partam,
gharir juyel badlaitam,
gharir juyel badlaibo
keman jai mistrrir kache?
man amar dehaghri
sandhan kari, kon mistri banaiche।
man amar dehaghri
ekti chabi maira dila chaira
janam bhari chaliteche।
man amar deh ghari sandhan kari
kon mistrri banaiyache।