মাতাল
দেখা হয়েছে: 1.6K
Bangla Lyrics
তাল হারা এক বেতালা
বসে বাজায় বেহালা
উদর ভরিয়া প্রেমের
শারাব খেয়েছি ……
মাতাল হয়েছিরে আমি শারাব খেয়েছি ।
খেয়েছি প্রেমের শারাব
আমার কিসের অভাব
বাংলার নবাব আমি সেজে গেছি
কখন আসবে মীরজাফর
ভয়ে কাঁপে এ অন্তর
এই হালে দিন আমি কাটাইতে আছি ।
শারাবের ভিতরে রেখেছি যারে
তার ছবি আমি আঁকিতে আছি
পেলে তার দরশন ……
ছাড়তাম না দু চরন
মনে প্রাণে এই আশা, আমি করেছি ।
শ্বেত পাথরের গেলাস ভরে
দেরে শারাব দে আমারে
আমি যে প্রেমের নেশায়
ডুবে আছি ……
আলো আর অন্ধকার
আমার কি আর দরকার
কয় সালাম সরকার
আমার পথেই তো আছি ।
Transliteration in English
tal hara ek betala base bajay behala udar bhariya premer sharab kheyechi …… matal hayechire ami sharab kheyechi । kheyechi premer sharab amar kiser obhab banglar nabab ami seje gechi kakhan asbe mirjaphar bhaye kape e ontar ei hale din ami kataite achi । sharaber bhitre rekhechi jare tar chabi ami akite achi pele tar darashan …… chartam na du charan mane prane ei asha, ami karechi । shbet pathrer gelas bhare dere sharab de amare ami je premer neshay dube achi …… alo ar ondhkar amar ki ar darkar kay salam sarkar amar pathei to achi ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মাতাল” গানটি কে গেয়েছেন?
“মাতাল” গানটির শিল্পী: কিশোর পলাশ। কিশোর পলাশ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মাতাল” গানটি কোন অ্যালবামের?
এই গানটি দয়াল অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 2015।
“মাতাল” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার সালাম সরকার; সুরকার সালাম সরকার।
“মাতাল” কোন বিভাগের গান?
এই গানটি বাউল বিভাগের অন্তর্গত। বাউল বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মাতাল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।