মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে,

দেখা হয়েছে: 41

Bangla Lyrics

মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে,
আয় আয় আয়।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে–
মরি হায় হায় হায়।
হাওয়ার নেশায় উঠল মেতে,
দিগ্‌ বধূরা ফসলখেতে,
রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরার আঁচলে–
মরি হায় হায় হায়।
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।
ঘরেতে আজ কে রবে গো, খোলো দুয়ার খোলো।
আলোর হাসি উঠল জেগে,
পাতায় পাতায় চমক লেগে
বনের খুশি ধরে না গো, ওই যে উথলে–
মরি হায় হায় হায়॥

Transliteration in English

mati toder dak diyeche ay re chale,
ay ay ay।
dala je tar bhareche aj paka phasle–
mari hay hay hay।
haoar neshay uthal mete,
dig badhura phasalkhete,
roder sona chariye pare dharar achle–
mari hay hay hay।
mather bashi shune shune akash khushi hal।
gharete aj ke rabe go, kholo duyar kholo।
alor hasi uthal jege,
patay patay chamak lege
baner khushi dhare na go, oi je uthle–
mari hay hay hay॥