যেথা রামধনু উঠে হেসে
দেখা হয়েছে: 542
Bangla Lyrics
যেথা রামধনু উঠে হেসে
আর ফুল ফোটে ভালবেসে
বল তুমি যাবে কি গো সাথে
এই পথ গেছে সেই দেশে।
যেথা সব তিথি মধু তিথি
মধু মাস জেগে থাকে নিতি।
মন যেন প্রজাপতি হয়ে
পাখা মেলে দিয়ে চলে ভেসে।।
যেথা শুধু আলো শুধু আশা
সারাবেলা করে কানাকানি
চিরচেনা হয়ে পাশে থেকে
হয় মনে মনে জানা জানি
যেথা হাতখানি হাতে বাধা
বেনু বীনা একই সুরে সাধা।
তাই যত কথা বলা বাকি
যায় গান হয়ে তার রেশে।।
Transliteration in English
jetha ramadhnu uthe hese ar phul phote bhalbese bal tumi jabe ki go sathe ei path geche sei deshe। jetha sab tithi madhu tithi madhu mas jege thake niti। man jen prajapti haye pakha mele diye chale bhese।। jetha shudhu alo shudhu asha sarabela kare kanakani chirchena haye pashe theke hay mane mane jana jani jetha hatkhani hate badha benu bina ekai sure sadha। tai jat katha bala baki jay gan haye tar reshe।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যেথা রামধনু উঠে হেসে” গানটি কে গেয়েছেন?
“যেথা রামধনু উঠে হেসে” গানটির শিল্পী: কাদেরী কিবরিয়া ও সাবিহা মাহবুব। কাদেরী কিবরিয়া ও সাবিহা মাহবুব এর আরও বাংলা গানের কথা দেখুন।
“যেথা রামধনু উঠে হেসে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার শ্যামল গুপ্ত; সুরকার ভি বালসারা।
“যেথা রামধনু উঠে হেসে” কোন বিভাগের গান?
এই গানটি আধুনিক বিভাগের অন্তর্গত। আধুনিক বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“যেথা রামধনু উঠে হেসে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।