আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়

দেখা হয়েছে: 47

Bangla Lyrics

আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়।

ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো ॥

আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়–

কোন্‌ কুসুমের আশে কোন্‌ ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গো ॥

আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো–

তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় “এ নহে, এ নহে, নয় গো’।

কোন্‌ স্বপনের দেশে আছে এলোকেশে কোন্‌ ছায়াময়ী অমরায়।

আজি কোন্‌ উপবনে, বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় গো ॥

আজি যদি গাঁথি গান অথিরপরান, সে গান শুনাব কারে আর।

আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার॥

আমি আমার এ প্রাণ যদি করি দান, দিব প্রাণ তবে কার পায়।

সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো ॥

Transliteration in English

aji   sharatatapne   prabhatasbapne   ki jani paran ki je chay।
oi   shephalir shakhe   ki baliya dake   bihag bihgi ki je gay go ॥
aji   madhur batase   hriday udase,   rahe na abase man hay–
kon   kusumer ashe   kon phulbase   sunil akashe man dhay go ॥
aji   ke jen go nai,   e prabhate tai   jiban biphal hay go–
tai   chari dike chay,  man kede gay   “e nahe, e nahe, nay go’।
kon   sbapner deshe   ache   elokeshe   kon chayamyi omray।
aji   kon upabne,   birahbedne   amari karne kede jay go ॥
aji   jadi gathi gan   othirapran,   se gan shunab kare ar।
ami   jadi gathi mala   laye phuldala,   kahare parab phulhar॥
ami   amar e pran   jadi kari dan,   dib pran tabe kar pay।
sada   bhay hay mane   pache ojatne   mane mane keh bjatha pay go ॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়” গানটি কে গেয়েছেন?
“আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়” কোন বিভাগের গান?
“আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।