শ্মশানে জাগিছে শ্যামা অন্তিমে সন্তানে নিতে কোলে
দেখা হয়েছে: 679
Bangla Lyrics
শ্মশানে জাগিছে শ্যামা
অন্তিমে সন্তানে নিতে কোলে
জননী শান্তিময়ী বসিয়া আছেন ওই
চিতার আগুণ ঢেকে স্নেহ আঁচলে।
সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কৈলাস
বরাভয় রূপে মা শ্মশানে করেন বাস
কি ভয় শ্মশানে, শান্তিতে যেখানে
ঘুমাবি জননীর চরণতলে?
জ্বলিয়া মরিলি কে সংসার-জ্বালায়
তাহারে ডাকিছে মা, চলে আয়, চলে আয়
জীবনে শ্রান্ত ওরে, ঘুম পাড়াইতে তোরে
কোলে তুলে নেয় মা মরণের ছলে।।
Transliteration in English
shmashane jagiche shjama ontime santane nite kole janni shantimyi basiya achen oi chitar agun dheke sneh achle। santane dite kol chari sukh koilas barabhay rupe ma shmashane karen bas ki bhay shmashane, shantite jekhane ghumabi jannir charanatle? jbaliya marili ke sangsar-jbalay tahare dakiche ma, chale ay, chale ay jibne shrant ore, ghum paraite tore kole tule ney ma marner chale।।