পরদেশী মেঘ, যাও রে ফিরে

দেখা হয়েছে: 241

Bangla Lyrics

পরদেশী মেঘ, যাও রে ফিরে

বলিও আমার পরদেশীরে

সে দেশে যবে বাদল ঝরে

কাঁদে না কি প্রাণ একেলা ঘরে?

বিরহ ব্যথা নাহি কি সেথা

বাজে না বাঁশি নদীর তীরে?

বাদল রাতে ডাকিলে পিয়া

ডাকিলে পিয়া পিয়া পাপিয়া

বেদনায় ভরে ওঠে না কি রে

কাহারো হিয়া?

ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ,

জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?

দেয় না কেহ গুরুগঞ্জনা

সে দেশে বুঝি কুলবতীরে?

Transliteration in English

pardeshi megh, jao re phire
balio amar pardeshire
se deshe jabe badal jhare
kade na ki pran ekela ghare?
birah bjatha nahi ki setha
baje na bashi nadir tire?
badal rate dakile piya
dakile piya piya papiya
bednay bhare othe na ki re
kaharo hiya?
phote jabe phul, othe jabe chad,
jage na setha ki prane kon sadh?
dey na keh guruganjna
se deshe bujhi kulabtire?

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“পরদেশী মেঘ, যাও রে ফিরে” গানটি কে গেয়েছেন?
“পরদেশী মেঘ, যাও রে ফিরে” গানটির শিল্পী: অজয় চক্রবর্তীঅজয় চক্রবর্তী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“পরদেশী মেঘ, যাও রে ফিরে” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“পরদেশী মেঘ, যাও রে ফিরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।