সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে
দেখা হয়েছে: 598
Bangla Lyrics
সুরে ও বাণীর মালা দিয়ে
তুমি আমারে ছুঁইয়াছিলে।
অনুরাগ-কুমকুম দিলে দেহে মনে
বুকে প্রেম কেন নাহি দিলে?
বাঁশি বাজাইয়া লুকায়ে তুমি কোথায়?
যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যায়
কি যেন হারায়ে প্রাণ করে হায় হায়
কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে।
জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে
বল কোন অভিমানে?
কেন জাগে নাকো আর সে
মাধুরী রস আনন্দ প্রাণে?
Transliteration in English
sure o banir mala diye tumi amare chuiyachile। onurag-kumkum dile dehe mane buke prem ken nahi dile? bashi bajaiya lukaye tumi kothay? je phul phutale se phul shukaye jay ki jen haraye pran kare hay hay ki je cheyechile ken kere nahi nile। jaraye dhariya ken phire gele bal kon obhimane? ken jage nako ar se madhuri ras anand prane?