সকল জনম ভরে ও মোর দরদিয়া
দেখা হয়েছে: 22
Bangla Lyrics
সকল জনম ভরে ও মোর দরদিয়া,
কাঁদি কাঁদাই তোরে ও মোর দরদিয়া।।
আছ হৃদয়-মাঝে
সেথা কতই ব্যথা বাজে
ওগো এ কি তোমায় সাজে
ও মোর দরদিয়া?।
এই দুয়ার-দেওয়া ঘরে
কভু আঁধার নাহি সরে
তবু আছ তারি ‘পরে
ও মোর দরদিয়া।
সেথা আসন হয় নি পাতা
সেথা মালা হয় নি গাঁথা
আমার লজ্জাতে হেঁট মাথা
ও মোর দরদিয়া।।
Transliteration in English
sakal janam bhare o mor dardiya, kadi kadai tore o mor dardiya।। ach hriday-majhe setha katai bjatha baje ogo e ki tomay saje o mor dardiya?। ei duyar-deoa ghare kabhu adhar nahi sare tabu ach tari ‘pare o mor dardiya। setha asan hay ni pata setha mala hay ni gatha amar lajjate het matha o mor dardiya।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সকল জনম ভরে ও মোর দরদিয়া” গানটি কে গেয়েছেন?
“সকল জনম ভরে ও মোর দরদিয়া” গানটির শিল্পী: অনন্যা চক্রবর্তী। অনন্যা চক্রবর্তী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“সকল জনম ভরে ও মোর দরদিয়া” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার সুধীরচন্দ্র কর।
“সকল জনম ভরে ও মোর দরদিয়া” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সকল জনম ভরে ও মোর দরদিয়া” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।