সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে
দেখা হয়েছে: 41
Bangla Lyrics
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে।
যাক-না গো সুখ জ্বলে ॥
যাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি–
তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে ॥
যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান–
তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।
হার মেনেছি, মিটেছে ভয়– তোমার জয় তো আমারি জয়
ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে ॥
রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
Transliteration in English
sukhe amay rakhbe ken, rakho tomar kole। jak-na go sukh jbale ॥ jak-na payer talar mati, tumi takhan dharbe ati– tule niye dulabe oi bahudolar dole ॥ jekhane ghar badhab ami ase asuk ban– tumi jadi bhasao more chai ne paritran। har menechi, miteche bhay– tomar jay to amari jay dhara deb, tomay ami dharab je tai hale ॥ rag: behag tal: dadra rachnakal (banggabd): 7 bhadr, 1321 rachnakal (khrishtabd): 24 ogast, 1914 rachnasthan: shantiniketan