সকাতরে ঐ কাঁদিছে সকলে
দেখা হয়েছে: 399
Bangla Lyrics
সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।
Transliteration in English
sakatre oi kadiche sakle, shono shono pita। kaho kane kane, shunao prane prane manggalbarta।। kshudr asha niye rayeche bachiye, sadai bhabna। ja-kichu pay haraye jay, na mane santbna।। sukh-ashe dishe dishe beray katre– marichika dharite chay e maruprantre।। phuray bela, phuray khela, sandhja haye ase– kade takhan akul-man, kape tarase।। ki habe gati, bishbapti, shanti kotha ache– tomare dao, asha purao, tumi eso kache।। ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সকাতরে ঐ কাঁদিছে সকলে” গানটি কে গেয়েছেন?
“সকাতরে ঐ কাঁদিছে সকলে” গানটির শিল্পী: শিরোনামহীন। শিরোনামহীন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“সকাতরে ঐ কাঁদিছে সকলে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি রবীন্দ্রনাথ অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“সকাতরে ঐ কাঁদিছে সকলে” কোন বিভাগের গান?
এই গানটি ব্যান্ড বিভাগের অন্তর্গত। ব্যান্ড বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সকাতরে ঐ কাঁদিছে সকলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।