সেই তো আমি চাই

দেখা হয়েছে: 57

Bangla Lyrics

সেই তো আমি চাই–
সাধনা যে শেষ হবে মোর সে ভাবনা তো নাই।।

ফলের তরে নয় তো খোঁজা, কে বইবে সে বিষম বোঝা
যেই ফলে ফল ধুলায় ফেলে আবার ফুল ফুটাই।।

এমনি ক’রে মোর জীবনে অসীম ব্যাকুলতা
নিত্য নূতন সাধনাতে নিত্যনূতন ব্যথা!
পেলেই সে তো ফুরিয়ে ফেলি
আবার আমি দু হাত মেলি
নিত্য দেওয়া ফুরায় না যে, নিত্য নেওয়া তাই।।

Transliteration in English

sei to ami chai–
sadhna je shesh habe mor se bhabna to nai।।
phaler tare nay to khoja, ke baibe se bisham bojha
jei phale phal dhulay phele abar phul phutai।।
emni k’re mor jibne osim bjakulta
nitj nutan sadhnate nitjnutan bjatha!
pelei se to phuriye pheli
abar ami du hat meli
nitj deoa phuray na je, nitj neoa tai।।