হেই তুমি কি আমায় ভালোবাসো
দেখা হয়েছে: 1.4K
Bangla Lyrics
হেই তুমি কি আমায় ভালোবাসো?
যদি না বাসো, তবে পরোয়া করি না।।
আমি সুর্য্যের থেকে ভালোবাসা নিয়ে
রাঙাবো হৃদয় তার রং দিয়ে
পোষাকী প্রেমের প্রয়োজন বোধ করি না। আমি তোমার জন্য
সস্তা প্রেমের নাটুকে নায়ক পারবোনা হতে
পারবো না।
আমি তোমার জন্য কোনো কুমারের
ধার করা গান গেয়ে গায়ক পারবোনা হতে
পারবো না। যখন আমার ঘরেতে আঁধার
নেই একফোঁটা কেরোসিন।।
পাওনাদারের অভিশাপ শুনে জেরবার হয় বুড়োবাপ
আমিতো তখন পারবোনা খেতে চাইনিজ বারে
চাওমিন, হে। হেই
তুমি কি আমায় ঘৃনা করো?
যদি ঘৃনা করো, তবে পরোয়া করি না।।
আহা বয়ে গ্যাছে সেই ভালোবাসা ধরে
বহুকে হারানো স্বপ্নকে ছেড়ে
সবাইতো আর নিজেকে বেঁচতে পারেনা! হেই, তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমার দু’পায়ে আমার চেতনা-
স্বাধীনতা সঁপে দিতে পারবো না দিতে
পারবো না।
আমি তোমার জন্যে,
আমি তোমার জন্য সবকিছু ছেড়ে
তোমার আঁচলে মুখ ঢাকা দিতে পারবো না। আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম।।
যেসব মানুষ সেই দাম খোঁজে
সবকিছু জেনে সবকিছু বুঝে
মুছে দাও যদি আঁচলেতে সেইসব মানুষের ঘাম
– হেই, তবেই আমায় পেতে পারো। যদি তাই পারো, তবে পরোয়া করি না।।
জেনো তোমার জন্য ধুলোমাখা পথ
অপলকে চেয়ে জীবনের রথা –
সবকিছু ছেড়ে তুমি কি আসতে পারোনা?
Transliteration in English
hei tumi ki amay bhalobaso? jadi na baso, tabe paroa kari na।। ami surjjer theke bhalobasa niye rangabo hriday tar rang diye poshaki premer prayojan bodh kari na। ami tomar janj sasta premer natuke nayak parbona hate parbo na। ami tomar janj kono kumarer dhar kara gan geye gayak parbona hate parbo na। jakhan amar gharete adhar nei ekphota kerosin।। paonadarer obhishap shune jerbar hay burobap amito takhan parbona khete chainij bare chaomin, he। hei tumi ki amay ghrina karo? jadi ghrina karo, tabe paroa kari na।। aha baye gjache sei bhalobasa dhare bahuke harano sbapnke chere sabaito ar nijeke bechte parena! hei, tumi ki amay bhalobaso? ami tomar du’paye amar chetna- sbadhinta sape dite parbo na dite parbo na। ami tomar janje, ami tomar janj sabkichu chere tomar achle mukh dhaka dite parbo na। amar chalar pather bakete pare jibner dam।। jesab manush sei dam khoje sabkichu jene sabkichu bujhe muche dao jadi achlete seisab manusher gham – hei, tabei amay pete paro। jadi tai paro, tabe paroa kari na।। jeno tomar janj dhulomakha path opalke cheye jibner ratha – sabkichu chere tumi ki aste parona?