আজ প্রথম ফুলের পাব
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি, তাই ভোরে উঠেছি।
আজ শুনতে পাব প্রথম আলোর বাণী, তাই বাইরে ছুটেছি। এই
হল মোদের পাওয়া, তাই ধরেছি গান-গাওয়া,
আজ লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে সোনার রেণু লুটেছি।
আজ পারুলদিদির বনে মোরা চলব নিমন্ত্রণে,
চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলে মোরা সবাই জুটেছি। আজ
মনের মধ্যে ছেয়ে সুনীল আকাশ ওঠে গেয়ে,
আজ সকালবেলায় ছেলেখেলার ছলে সকল শিকল টুটেছি ৷
Transliteration in English
Aaj prothom phuler paabo prosadkhaani, taai bhore utthechhi. Aaj shunte paabo prothom aalor baani, taai baaire chhutechhi. Ei holo moder paawa, taai dhorechhi gaan gaawa, Aaj lutiye hiran kiran paddodale sonar renu lutechhi. Aaj paaruldidir bone mora cholbo nimantrane, Chnaapa bhaayer shaakha chhaayer tale mora sabai jutechhi. Aaj moner modhye chheye sunil aakash otthe geye, Aaj sakalbelay chhelekhelar chhale sakol sikal tutechhi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজ প্রথম ফুলের পাব” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি, তাই ভোরে উঠেছি।
আজ শুনতে পাব প্রথম আলোর বাণী, তাই বাইরে ছুটেছি। এই
হল মোদের পাওয়া, তাই ধরেছি গান-গাওয়া,
আজ লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে সোনার রেণু লুটেছি।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।