এমন দিনে তারে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এমন দিনে তারে বলা
যায় এমন ঘনঘোর বরিষায়।
এমন দিনে মন খোলা যায়—
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়।
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার—
জগতে কেহ যেন নাহি আর।
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব—
আঁধারে মিশে গেছে আর সব।
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার।
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার।
ব্যাকুল বেগে আজি বহে যায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে।
সে কথা আজি যেন বলা যায়—
এমন ঘনঘোর বরিষায়।

Transliteration in English

Emon dine taare bola jaay
Emon ghanoghor borisay.
Emon dine mon khola jaay -
Emon meghosware    baadol- jharojhare
Taponohin ghano tamasay.
Se kotha shunibe naa keho aar,
Nibhrito nirjon chaari dhaar
Dujone mukhomukhi    gobhir dukhe dukhi,
Aakashe jol jhore anibar -
Jagote keho jeno naahi aar.
Somaaj sangsar michhe sob,
Michhe e jiboner kalorob
Kebol aankhi diye   aankhir sudha piye
Hridoy diye hridi anubhob -
Aandhaare mishe gechhe aar sob.
Taahate e jagote khoti kaar
Naamate paari jodi manobhar.
Shraabanoborisone    ekoda grihokone
Du kotha boli jodi kaachhe taar
Taahate aase jaabe kiba kaar.
Byakul bege aaji bohe jaay
Bijuli theke theke chamokaay.
Je kotha e jibone    rohiya gelo mone
Se kotha aaji jeno bola jaay -
Emon ghanoghor borisay.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এমন দিনে তারে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এমন দিনে তারে” গানটি শুরু হয়:

এমন দিনে তারে বলা
যায় এমন ঘনঘোর বরিষায়।
এমন দিনে মন খোলা যায়—
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এমন দিনে তারে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এমন দিনে তারে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এমন দিনে তারে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এমন দিনে তারে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান