তরুতলে ছিন্নবৃন্ত

দেখা হয়েছে: 7

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তরুতলে ছিন্নবৃন্ত মালতী ফুল—
মুদিয়া আসিছে আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার।
শুষ্ক তৃণরাশি-মাঝে একেলা পড়িয়া,
চারি দিকে কেহ নাই আর— নিরদয় অসীম সংসার।
কে আছে গো দিবে তার তৃষিত অধরে
একবিন্দু শিশিরের কণা— কেহ না, কেহ না।
মধুকর কাছে এসে বলে, ‘মধু কই। মধু চাই, চাই।’
ধীরে ধীরে নিশ্বাস ফেলিয়া ফুল বলে, কিছু নাই, নাই।
‘ফুলবালা, পরিমল দাও’ বায়ু আসি কহিতেছে কাছে।
মলিন বদন ফিরাইয়া ফুল বলে, ‘আর কী বা আছে।’
মধ্যাহ্নকিরণ চারি দিকে খরদৃষ্টে চেয়ে অনিমিখে—
ফুলটির মৃদু প্রাণ হায়,
ধীরে ধীরে শুকাইয়া যায়।

Transliteration in English

Torutale chinnobrinto maalotir phul-
Mudiya aasichhe aankhi taar, chaahiya dekhilo chaari dhaar.
Shusko trinoraashi-maajhe ekela poriya,
Chaari dike keho naai aar-  niradoy asim sangsar.
Ke aachhe go dibe taar trishito adhore
Ekbindu shishirer kana -   Keho na, keho na.
Modhukar kaachhe ele bale, ‘Modhu koi! modhu chaai, chaai.’
Dhire dhire nishwas pheliya phul bale, ‘Kichhu naai,naai.’
‘Phulbaala, porimal daao’ baayu aasi kohitechhe kaachhe.
Molin badon phiraiya phul bale, ‘Aar ki ba aachhe.’
Modhyahnokiran chaari dike kharodriste cheye animikhe -
Phultir mridu praan haay,
Dhire dhire shukaiya jaay.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তরুতলে ছিন্নবৃন্ত” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তরুতলে ছিন্নবৃন্ত” গানটি শুরু হয়:

তরুতলে ছিন্নবৃন্ত মালতী ফুল—
মুদিয়া আসিছে আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার।
শুষ্ক তৃণরাশি-মাঝে একেলা পড়িয়া,
সীম সংসার।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তরুতলে ছিন্নবৃন্ত” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তরুতলে ছিন্নবৃন্ত” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তরুতলে ছিন্নবৃন্ত” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তরুতলে ছিন্নবৃন্ত” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান