আজি আঁখি জুড়ালো
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আজি আঁখি জুড়ালো হেরিয়ে
আহা আঁখি জুড়ালো হেরিয়ে মনোমোহন মিলনমাধুরী, যুগলমূরতি।
ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে,
নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে—
তারি মাঝে মনোমোহন মিলনমাধুরী, যুগলমূরতি।
আনো আনো ফুলমালা, দাও দোঁহে বাঁধিয়ে।
হৃদয় পশিবে ফুলপাশ, অক্ষয় হবে প্রেমবন্ধন,
চিরদিন হেরিব হে মনোমোহন মিলনমাধুরী, যুগলমূরতি।
Transliteration in English
Aaji aankhi juralo heriye, Aaha aankhi juralo heriye monomohano milanomaadhuri jugelomurati. Phulogandhe aakul kare, baaje bnaashori udaas sware, Nikunjo plaabito chandrokore - Taari maajhe monomohano milanomaadhuri, jugelomurati. Aano aano phulmaala, daao dnohe bnaadhiye. Hridaye poshibe phulopaash, akkhayo habe premobandhano. Chirodin heribo hey monomohano milanomaadhuri jugalomurti.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজি আঁখি জুড়ালো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আজি আঁখি জুড়ালো হেরিয়ে
আহা আঁখি জুড়ালো হেরিয়ে মনোমোহন মিলনমাধুরী, যুগলমূরতি।
ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে,
নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।