আজি শ্রাবনঘনগহন
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আজি শ্রাবনঘনগহন মোহে গোপন তব চরণ
ফেলে নিশার মতে, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে
এলে। প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে|
কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে—
একেলা কোন্ পথিক তুমি পথিকহীন পথের ’পরে। হে
একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম—
সমুখ দিয়ে স্বপনসম যেয়ো না মোরে হেলায় ঠেলে।
Transliteration in English
Aaji shraabonghanogahon mohe gopan tabo charon phele Nishar moto, nirab ohey, sabar ditthi eraaye ele. Probhat aaji mudechhe aankhi, baatas britha jetechhe daaki, Nilajo nil aakash dhaaki nibiro megh ke dilo mele. Kujanohin kaanonobhumi, duwar dewa sakal ghare - Ekela kon pothiko tumi pothikohin pather pare. Hey eka sakha, hey priyotamo, roechhe khola e ghar mamo, Samukh diye swaponosamo jeyo ne more helay tthele.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজি শ্রাবনঘনগহন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আজি শ্রাবনঘনগহন মোহে গোপন তব চরণ
ফেলে নিশার মতে, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে
এলে। প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে|
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।