আজি উন্মাদ মধুনিশি ওগো

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী।
তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসি
চৈত্রনিশীথশশী।
কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়নতলে
কত কানাকানি, মন-জানাজানি সাধাসাধি কত ছলে।
শাখা-প্রশাখার দ্বার-জানালার আড়ালে আড়ালে পশি
কত সুখদুখ কত কৌতুক দেখিতেছ একা বসি
চৈত্রনিশীথশশী।
মোরে দেখো চাহি— কেহ কোথা নাহি, শূন্যভবনছাদে।
নৈশ পবন কাঁদে।
তোমারি মতন একাকী আপনি চাহিয়া রয়েছি বসি
চৈত্রনিশীথশশী।

Transliteration in English

Aaji unmad modhunishi ogo    choitronishithoshoshi.
Tumi e bipul dharonir paane    ki dekhichho eka bosi
Choitronishithoshoshi
Kato noditire kato mondire     kato baatayantale
Kato kaanakaani, mon jaanajaani	   saadhasaadhi kato chhale.
Shaakha-proshaakhar dwaar jaanalar    aarale aarale poshi
Kato sukhodukho kato koutuko dekhitechho eka bosi
Choitronishithoshoshi.
More dekho chaahi -  keho kotha naahi,    shunyobhabonochhaade
Noisho pabon knaande.
Tomari moton ekaaki aaponi    chaahiya royechhi bosi
Choitronishithoshoshi.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি উন্মাদ মধুনিশি ওগো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি উন্মাদ মধুনিশি ওগো” গানটি শুরু হয়:

আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী।
তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসি
চৈত্রনিশীথশশী।
কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়নতলে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজি উন্মাদ মধুনিশি ওগো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজি উন্মাদ মধুনিশি ওগো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি উন্মাদ মধুনিশি ওগো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজি উন্মাদ মধুনিশি ওগো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান