এসো এসো হে তৃষ্ণার
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
এসো এসো হে তৃষ্ণার জল, কলকল্ ছলছল্—
ভেদ করো কঠিনের ক্রুর বক্ষতল কলকল্ ছলছল্।
এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে
এসো হে নির্মল কলকল্ ছলছল্।
রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথি, সে তোমারে চায়।
তাহারি সোনার তান তোমাতে জাগায় গান,
এসো হে উজ্জ্বল, কলকল্ ছলছল্।
হাঁকিছে অশান্ত বায়, ‘আয়,
আয়, আয়।’ সে তোমায় খুঁজে যায়। তাহার
মৃদঙ্গরবে করতালি দিতে হবে,
এসো হে চঞ্চল, কলকল্ ছলছল্।
মরুদৈত্য কোন মায়াবলে
তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে।
ভেঙে ফেলে দিয়ে কারা এসো বন্ধহীন ধারা,
এসো হে প্রবল, কলকল্ ছলছল্।
Transliteration in English
Eso eso hey trisnar jal, kalokal chhalochhal - Bhed karo kotthiner krur bokkhotal kalokal chhalochhal. Eso eso utsosrote gurho aandhokar hote Eso hey nirmal kalokal chhalochhal.. Robikar rahe tabo protikhay. Tumi je khelar saathi, se tomare chaay. Taahari sonar taan tomate jaagay gaan, Eso hey ujjwal, kalokal chhalochhal. Hnaakichhe aashanto baay, 'Aay, aay, aay.' Se tomay khnuje jaay. Tahar mridangorabe karotali dite habe, Eso hey chanchal, kalokal chhalochhal. Morudoityo kon maayabale Tomare korechhe bondi paashanshrinkhale. Bhenge phele diye kaara eso bandhohin dhaara, Eso hey probal, kalokal chhalochhal.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এসো এসো হে তৃষ্ণার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এসো এসো হে তৃষ্ণার জল, কলকল্ ছলছল্—
ভেদ করো কঠিনের ক্রুর বক্ষতল কলকল্ ছলছল্।
ন্ধকার হতে
এসো হে নির্মল কলকল্ ছলছল্।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।