তোমার বীণা আমার মনোমাঝে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
তোমার বীণা আমার মনোমাঝে
কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে॥
আকাশ যবে শিহরি উঠে গানে
গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে—
তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে
আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে। হে
বীণাপাণি, তোমার সভাতলে
আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে।
চলিতেছিনু তব কমলবনে,
পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে।
তোমার সুর ফাগুনরাতে জাগে,
তোমার সুর অশোকশাখে অরুণরেণুরাগে।
সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনে
গুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে।
কুহেলী কেন জড়ায় আবরণে—
আঁধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে।
Transliteration in English
Tomar beena aamar manomajhe Kakhono shuni, kakhono bhuli, kakhono shuni na je. Aakash jabe shihari uthe gaane Gopan katha kahite thaake dharar kaane kaane- Taahar maajhe sahosa maate bisham kolahale Aamar mone bnaadhonhaara swapon dale dale. Hey beenapani, tomar sabhatale Aakul hiya unmadiya besur hoye baaje. Chalitechinu tabo kamalobone, Pather maajhe bhulalo path utala samirane. Tomar sur phagunraate jaage, Tomar sur ashokshakhe arunorenuraage. Se sur baahi chalite chahi aapon-bhola maane Gunjorito-tworito-paakha modhukarer sane. Kuheli keno jaray aaborane- Andhare aalo aabil kare, aankhi je mare laaje.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার বীণা আমার মনোমাঝে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমার বীণা আমার মনোমাঝে
কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে॥
আকাশ যবে শিহরি উঠে গানে
গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।