আমার এই রিক্ত ডালি
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
আমার এই রিক্ত ডালি দিব তোমারি পায়ে।
দিব কাঙালিনীর আঁচল তোমার পথে পথে বিছায়ে। যে
পুষ্পে গাঁথ পুষ্পধনু তারি ফুলে ফুলে, হে অতনু,
আমার পূজানিবেদনের দৈন্য দিয়ো ঘুচায়ে।
তোমার রণজয়ের অভিযানে তুমি আমায় নিয়ো,
ফুলবাণের টিকা আমার ভালে এঁকে দিয়ো দিয়ো।
আমার শূন্যতা দাও যদি সুধায় ভরি দিব তোমার জয়ধ্বনি ঘোষণ করি—
ফাল্গুনের আহ্বান জাগাও আমার কায়ে দক্ষিণবায়ে।
Transliteration in English
Aamar ei rikto daali dibo tomari paaye. Dibo kaangalinir aanchol tomar pathe pathe bichaye. Je pushpe gnaatho pushpodhonu taari phule phule hey atonu, Aamar puja-nibedoner doino diyo ghuchaye. Tomar ranojoyer obhijane tumi aamay niyo, Phulobaaner tika aamar bhaale enke diyo diyo ! Aamar shunyota daao jodi sudhay bhori dibo tomar jayodhwoni ghoshan kori - Phaalguner aahwan jaagao aamar kaaye dokkhinobaaye.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার এই রিক্ত ডালি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার এই রিক্ত ডালি দিব তোমারি পায়ে।
দিব কাঙালিনীর আঁচল তোমার পথে পথে বিছায়ে। যে
তনু,
আমার পূজানিবেদনের দৈন্য দিয়ো ঘুচায়ে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।