আমার খেলা যখন ছিল
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমার খেলা যখন ছিল তোমার সনে
তখন কে তুমি তা কে জানত।
তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে,
জীবন বহে যেত অশান্ত।
তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত
যেন আমার আপন সখার মতো,
হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে
সে দিন কত-না বন-বনান্ত।
ওগো, সেদিন তুমি গাইতে যে-সব গান
কোনো অর্থ তাহার কে জানত।
শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ,
সদা নাচত হৃদয় অশান্ত।
হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি—
স্তব্ধ আকাশ, নীরব শশী রবি,
তোমার চরণ-পানে নয়ন করি নত
ভুবন দাঁড়িয়ে আছে একান্ত।
Transliteration in English
Aamar khela jakhon chhilo tomar sane Takhon ke tumi ta ke jaanto. Takhon chhilo na bhoy, chhilo na laaj mone, Jiban bohe jeto ashanto. Tumi bhorer bela daak diyechho kato Jeno aamar aapon sakhar mato, Hese tomar saathe phirechilem chhute Se din kato-na bon-bonanto. Ogo sedin tumi gaaite je-sab gaan Kono artho taahar ke jaanto. Shudhu songe taari gaaito aamar praan, Sada naachto hriday ashanto. Hatthat khelar sheshe aaj ki dekhi chhobi - Stabdho aakash, nirob shoshi robi, Tomar charon-paane nayon kori nato Bhubon dnaariye aache ekanto.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার খেলা যখন ছিল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার খেলা যখন ছিল তোমার সনে
তখন কে তুমি তা কে জানত।
তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে,
শান্ত।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।