ভিক্ষে দে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ভিক্ষে দে গো, ভিক্ষে
দে। দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি
নে। লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন—
আমি একটি মুঠো অন্ন চাই গো, তাও কেন পাই নে। ওই
রে সূর্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে।
পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে।
ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে—
একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে।
Transliteration in English
Bhikkhe de go, bhikhhe de. Dwaare dwaare berai ghure, mukh tule keu chaaili ne. Lokkhee toder saday hon, dhoner upar baaruk dhan - Aami ekti mutho anno chaai go, taao keno paai ne. Oi re surjyo utthlo maathay, je jar ghare cholechhe. Pipasate phaatchhe chhaati cholte aar je paari ne. Ore toder anek aachhe aaro anek habe - Ekti mutho dibi shudhu aar kichhu chaahi ne.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ভিক্ষে দে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ভিক্ষে দে গো, ভিক্ষে
দে। দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি
নে। লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন—
ন্ন চাই গো, তাও কেন পাই নে। ওই
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।