নমি নমি চরণে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নমি নমি চরণে,
নমি কলুষহরণে॥
সুধারসনির্ঝর হে,
নমি নমি চরণে।
নমি চিরনির্ভর হে
মোহগহনতরণে॥
নমি চিরমঙ্গল হে,
নমি চিরসম্বল হে।
উদিল তপন, গেল রাত্রি,
নমি নমি চরণে।
জাগিল অমৃতপথযাত্রী—
নমি চিরপথসঙ্গী,
নমি নিখিলশরণে॥
নমি সুখে দুঃখে ভয়ে,
নমি জয়পরাজয়ে।
অসীম বিশ্বতলে
নমি নমি চরণে।
নমি চিতকমলদলে
নিবিড় নিভৃত নিলয়ে,
নমি জীবনে মরণে॥

Transliteration in English

Nomi nomi charone
Nomi kalushoharone.
Sudharasonirjharo hey,
Nomi nomi charone.
Nomi chironirbhor hey
Mohogahonotarone.
Nomi chiromongal hey,
Nomi chirosambalo hey.
Udilo tapon, gelo raatri,
Nomi nomi charone.
Jaagilo amritopathojaatri -
Nomi chiropathosongi,
Nomi nikhilosharone.
Nomi sukhe dukhe bhaye
Nomi joyparajoye
Asimo bishwotale
Nomi nomi charone.
Nomi chitokamolodale
Nibiro nibhrito nilaye,
Nomi jibane marone.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নমি নমি চরণে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নমি নমি চরণে” গানটি শুরু হয়:

নমি নমি চরণে,
নমি কলুষহরণে॥
সুধারসনির্ঝর হে,
নমি নমি চরণে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নমি নমি চরণে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নমি নমি চরণে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নমি নমি চরণে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নমি নমি চরণে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান