আমার মন মানে না
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমার মন মানে না— দিনরজনী।
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি।
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি—
ওগো সজনি।
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি।
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী—
কেন না জানি।
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ
জাগে ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর
লাগে। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে—
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে
দিব নিছনি।
Transliteration in English
Aamar mon maane naa dinorajoni. Aami ki katha smoriya e tonu bhoriya pulako raakhite naari. Ogo, ki bhaabhiya mone e duti nayone uthale nayonobaari - Ogo sajoni. Se sudhabachono, se sukhoparosho, ange baajichhe bnaashi. Taai shuniya shuniya aaponar mone hridayo hoy udaashi - Keno na jaani. Ogo, baatase ki katha bhese aase, aakashe ki mukho jaage ! Ogo bonmarmare nodi nirjhore ki modhuro sur laage. Phuler gandho bondhur moto jaraaye dhorichhe gale - Aami e kotha, e byatha, sukho byakulota kaahar charonotale Debo nichhoni.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার মন মানে না” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার মন মানে না— দিনরজনী।
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি।
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি—
ওগো সজনি।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।