আমার মনের মাঝে যে গান
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি
পাও গো আমার চোখের ’পরে আভাস দিয়ে যখনি
যাও গো। রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি,
আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো।
আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
আপনাকে যে দেয় ধরা সে সকলখানে।
কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলোর সাথে,
আমার মনের আপন কথা বলে যে তাও গো।
Transliteration in English
Aamar moner maajhe je gaan shunte ki paao go Aamar chokher pare aabhas diye jakhoni jaao go. Robir kiran ney je taani phuler buker shishikhani, Aamar praaner se gaan tumi temni ki naao go. Aamar udas hriday jakhon aase baahir-paane Aapnake je deye dhara se sakolkhaane. Kochi paata prothom praate ki katha koy aalor saathe, Aamar moner aapan katha bale ja taao go.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার মনের মাঝে যে গান” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি
পাও গো আমার চোখের ’পরে আভাস দিয়ে যখনি
যাও গো। রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি,
আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।