আমায় ছ জনায় মিলে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমায় ছ জনায় মিলে পথ দেখায় ব’লে পদে পদে পথ ভুলি
হে। নানা কথার ছলে নানান মুনি বলে, সংশয়ে তাই দুলি হে।
তোমার কাছে যাব এই ছিল সাধ,
তোমার বাণী শুনে ঘুচাব প্রমাদ,
কানের কাছে সবাই করিছে বিবাদ—
শত লোকের শত বুলি হে। কাতর
প্রাণে আমি তোমায় যখন যাচি
আড়াল ক’রে সবাই দাঁড়ায় কাছাকাছি,
ধরণীর ধুলো তাই নিয়ে আছি—
পাই নে চরণধুলি হে।
শত ভাগ মোর শত দিকে ধায়,
আপনা-আপনি বিবাদ বাধায়—
কারে সামালিব, একি হল
দায়— একা যে অনেকগুলি
হে। আমায় এক করো তোমার প্রেমে বেঁধে,
এক পথ আমায় দেখাও অবিচ্ছেদে—
ধাঁদার মাঝে প’ড়ে কত মরি কেঁদে—
চরণেতে লহো তুলি হে।

Transliteration in English

Aamay chha jonay mile path dekhay bole, pade pade bhuli hey.
Na na kathar chhale naanan muni bale, sangshaye taai duli hey.
Tomar kaachhe jaabo ei chhilo saadh,
Tomar baani shune ghuchabo promad,
Kaaner kaachhe sabai korichhe bibad -
Shato loker shato shato buli hey.
Kaator praane aami tomay jakhon jaachi
Aaral kore sabai dnaaray kaachha-kaachhi,
Dharonir dhulo taai niye aachhi -
Paai ne charan-dhuli hey.
Shato bhaag mor shato dike dhaay,
Aapona-aaponi bibado baadhay -
Kaare samaliba, eki holo daay
Eka je anekguli  hey.
Aamay ek karo tomar preme bnedhe,
Ek path aamay dekhao abichhede -
Dhnaadar maajhe pore kato mori knede -
Charonete laho tuli hey.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমায় ছ জনায় মিলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমায় ছ জনায় মিলে” গানটি শুরু হয়:

আমায় ছ জনায় মিলে পথ দেখায় ব’লে পদে পদে পথ ভুলি
হে। নানা কথার ছলে নানান মুনি বলে, সংশয়ে তাই দুলি হে।
তোমার কাছে যাব এই ছিল সাধ,
তোমার বাণী শুনে ঘুচাব প্রমাদ,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমায় ছ জনায় মিলে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমায় ছ জনায় মিলে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমায় ছ জনায় মিলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমায় ছ জনায় মিলে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান