ও জোনাকী, কী সুখে

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ।
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ। তুমি
নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই ব’লে কি কম আনন্দ। তুমি
আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ।
তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গো ঋণী কারো কাছে,
তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ।
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ, তুমি ছোটো হয়ে নও গো ছোটো,
জগতে যেথায় যত আলো সবায় আপন ক’রে ফেলেছ।

Transliteration in English

O jonaki, ki sukhe oi daana duti melechho.
Aandhar snaajhe boner maajhe ullase praan dhelechho.
Tumi nao to surjo, nao to chandro, tomar taai bole ki kam aanondo.
Tumi aapon jibon purno kore aapon aalo jelechho.
Tomar ja aachhe taa tomar aachhe, tumi nao go rini kaaro kaachhe,
Tomar antore je shokti aachhe taari aadesh pelechho.
Tumi aandhar-bnaadhon chhaariye ottho,  tumi chhoto hoye nao go chhoto,
Jagote jethay jato aalo sabay aapon kore phelechho.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ও জোনাকী, কী সুখে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ও জোনাকী, কী সুখে” গানটি শুরু হয়:

ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ।
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ। তুমি
নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই ব’লে কি কম আনন্দ। তুমি
আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ও জোনাকী, কী সুখে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ও জোনাকী, কী সুখে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ও জোনাকী, কী সুখে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ও জোনাকী, কী সুখে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান